Shipping policy

ডেলিভারি নীতি

আমরা বাংলাদেশের সব জেলায় পণ্য পৌঁছে দিই। সব অর্ডার ক্যাশ অন ডেলিভারিতে যায়, অর্থাৎ পার্সেল হাতে পাওয়ার পর টাকা দেবেন।

ডেলিভারি চার্জ

ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ৭০ টাকা এবং ঢাকার বাইরে ১৫০ টাকা। চেকআউটের সময় চার্জসহ মোট টাকা দেখতে পাবেন, তাই কোনো লুকানো খরচ নাই।

কত দিনে পৌঁছাবে

অর্ডার নিশ্চিত হওয়ার পর ঢাকার ভিতরে সাধারণত ১ থেকে ২ কর্মদিবস এবং ঢাকার বাইরে ২ থেকে ৪ কর্মদিবস সময় লাগে। শুক্রবার ও সরকারি ছুটির দিন কুরিয়ার বন্ধ থাকে, তাই ওই দিনগুলো হিসাবের বাইরে।

প্রাকৃতিক দুর্যোগ, হরতাল অবরোধ বা কুরিয়ার প্রতিষ্ঠানের নিজস্ব সমস্যার কারণে কখনো দেরি হতে পারে। এমন হলে আমরা আগেই ফোনে জানিয়ে দিই।

অর্ডার নিশ্চিতকরণ

অর্ডার দেওয়ার পর আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফোন করে ঠিকানা ও পণ্য মিলিয়ে নেবেন। ফোনে নিশ্চিত হওয়ার পরই পার্সেল পাঠানো হয়। তাই অর্ডার করার সময় সচল মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা দিন, এতে ডেলিভারি দ্রুত হয়।

পার্সেল ট্র্যাক করা

পণ্য কুরিয়ারে দেওয়ার পর আমরা আপনাকে এসএমএস বা হোয়াটসঅ্যাপে ট্র্যাকিং তথ্য পাঠিয়ে দিই। কোনো তথ্য না পেলে হটলাইনে ফোন করুন।

পার্সেল না নিলে

অর্ডার নিশ্চিত করার পর কেউ যদি বারবার পার্সেল গ্রহণ না করেন, তাহলে পরবর্তীতে ওই নম্বর থেকে অর্ডার নেওয়ার আগে অগ্রিম টাকা চাওয়া হতে পারে। কুরিয়ার খরচ আমাদের বহন করতে হয় বলেই এই নিয়ম।

যোগাযোগ

হটলাইন +8801983037029
ইমেইল digitaldesk.beautywiththai@gmail.com