Minki Tiger Spot Out Cream & Manileaf Scrub Combo
Minki Tiger Spot Out Cream & Manileaf Scrub Combo
Couldn't load pickup availability
Minki Tiger Spot Out Cream ও Manileaf Scrub Combo একসাথে ব্যবহারে দ্বিগুণ দ্রুত মেছতা ও দাগ দূর হয়। স্ক্রাব মাস্ক ত্বকের ওপরের মরা চামড়া সরিয়ে দেয়, ফলে স্পট আউট ক্রিমটি ত্বকের গভীর স্তরে সহজে প্রবেশ করে দাগ দ্রুত কমায়।
প্রোডাক্ট স্পেসিফিকেশন
| কম্বোতে যা আছে | Minki Tiger Spot Out Cream + Manileaf Scrub Thanaka |
| দেশ | ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড |
| পরিমাণ | ক্রিম ২৫ গ্রাম, স্ক্রাব ১০০ গ্রাম |
| মূল উপাদান | Vitamin C, Niacinamide, Arbutin, Aloe Vera, Thanaka Extract |
| ত্বকের ধরন | সব ধরনের ত্বক |
উপকারিতা
- দ্বিগুণ দ্রুত মেছতা ও দাগ দূর করে: স্ক্রাব মরা চামড়া সরায়, ফলে ক্রিম গভীরে প্রবেশ করে দাগ দ্রুত কমায়
- অসমান রঙ ও কালচে ভাব দূর করে: থানাকা ও নিয়াসিনামাইড আরবুটিন মিলে পুরো মুখে সমান উজ্জ্বলতা আনে
- গভীর পরিষ্কার ও গ্লোয়িং স্কিন: মাস্ক লোমকূপ পরিষ্কার করে, ক্রিম রাতে পুষ্টি জুগিয়ে ফ্ললেস লুক দেয়
- টেক্সচার মসৃণ করে: ভিটামিন সি, ই ও অ্যালোভেরায় ত্বকের খসখসে ভাব দূর হয়
উপাদানসমূহ
Minki Tiger Spot Out Cream: ভিটামিন সি, নিয়াসিনামাইড, আরবুটিন ও অ্যালোভেরা
Manileaf Scrub Thanaka: থানাকা এক্সট্র্যাক্ট, কোজিক ডিপালমিটেট, ভিটামিন সি ও ই, নিয়াসিনামাইড
কীভাবে কাজ করে
এই কম্বোর দুইটা পণ্য ধাপে ধাপে কাজ করে। প্রথমে Manileaf Scrub ত্বকের উপরের মরা চামড়া আর জমা ময়লা তুলে দেয়। এই স্তরটা থাকলে কোনো ক্রিমই ঠিকমতো কাজ করতে পারে না।
পরিষ্কার ত্বকে তারপর Minki Tiger Spot Out Cream লাগালে এর Vitamin C, Niacinamide আর Arbutin সহজে কাজ করতে পারে, তাই দাগ দ্রুত হালকা হতে শুরু করে।
ব্যবহারের নিয়ম
দিনের বেলা, সপ্তাহে ৩ থেকে ৪ দিন
- মুখ হালকা ভিজিয়ে পরিমাণমতো স্ক্রাব মাস্ক নিয়ে ১ থেকে ২ মিনিট আলতো করে ম্যাসাজ করুন
- এরপর ১০ থেকে ১২ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন
প্রতিদিন রাতে
- ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন
- সামান্য পরিমাণে Spot Out Cream নিয়ে পুরো মুখে, বিশেষ করে দাগের জায়গায় আলতোভাবে লাগান
- সারারাত রেখে সকালে মুখ ধুয়ে ফেলুন
কাদের জন্য উপযুক্ত
যাঁদের মেছতা বা কালো দাগ বহুদিন ধরে আছে আর শুধু ক্রিম ব্যবহার করে ফল পাননি, তাঁদের জন্য এই কম্বোটি। সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়।
আরও দেখুন ডার্ক স্পট রিমুভাল আর কম্বো অফার কালেকশন।
সতর্কতা
- দুটি প্রোডাক্টই শুধু বাহ্যিক ব্যবহারের জন্য
- চোখে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন
- রোদে না রেখে ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন
সচরাচর জিজ্ঞাসা
স্ক্রাব কতবার ব্যবহার করব
সপ্তাহে দুই থেকে তিনবার। প্রতিদিন স্ক্রাব করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে।
ক্রিম কখন লাগাব
রাতে, পরিষ্কার শুকনো মুখে। স্ক্রাব করার দিন ক্রিম লাগালে ফল ভালো পাওয়া যায়।
একসাথে দুইটা না নিলে হয় না
হয়, তবে একসাথে ব্যবহারে ফল দ্রুত বোঝা যায়, কারণ পরিষ্কার ত্বকে ক্রিম ভালো কাজ করে।
ব্রণ থাকলে স্ক্রাব করা যাবে
ফেটে যাওয়া বা ক্ষত হওয়া ব্রণের উপর স্ক্রাব করবেন না। ওই জায়গা বাদ দিয়ে বাকি মুখে করতে পারেন।
শেয়ার করুন
