Dermania Hair Growing Tonic
Dermania Hair Growing Tonic
Couldn't load pickup availability
Dermania Hair Growing Tonic হলো একটি ভিটামিন সমৃদ্ধ hair tonic, যা চুলের গোড়া শক্তিশালী করে, দ্রুত নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া কমাতে কার্যকর। এই টনিক অ্যালকোহল ফ্রি, সিলিকন ফ্রি এবং রঙ মুক্ত, তাই সব ধরনের স্ক্যাল্পের জন্য নিরাপদ।
প্রোডাক্ট স্পেসিফিকেশন
| ব্র্যান্ড | Dermania |
| দেশ | থাইল্যান্ড (Thailand) |
| পরিমাণ | ১০০ মিলি |
| ধরন | হেয়ার গ্রোয়িং টনিক |
| মূল উপাদান | Biotinoyl Tripeptide-1, Aloe Barbadensis, Centella Asiatica |
| ফর্মুলা | Alcohol Free, Color Free, Silicone Free, SLES Free |
উপকারিতা
- চুল পড়া কমাতে সহায়তা করে
- নতুন চুল গজানোর প্রক্রিয়া ত্বরান্বিত করে
- চুলের গোড়া মজবুত করে
- স্ক্যাল্পকে পুষ্টি জোগায়
- পাতলা ও দুর্বল চুল ঘন করতে সাহায্য করে
- অ্যালকোহল, সিলিকন ও রঙ মুক্ত, সংবেদনশীল স্ক্যাল্পেও ব্যবহারযোগ্য
উপাদানসমূহ
- Water
- Propylene Glycol, Butylene Glycol, Propanediol
- PEG-40 Hydrogenated Castor Oil, Phenoxyethanol
- Sodium Benzoate
- Aloe Barbadensis Leaf Water ও Leaf Extract
- Centella Asiatica Extract
- Disodium EDTA
- Apigenin, Oleanolic Acid
- Biotinoyl Tripeptide-1
কীভাবে কাজ করে
চুল পড়ার বড় একটা কারণ দুর্বল গোড়া। এই টনিকে থাকা Biotinoyl Tripeptide-1 স্ক্যাল্পে কাজ করে চুলের গোড়াকে পুষ্টি পৌঁছাতে সাহায্য করে।
সাথে থাকা অ্যালোভেরা আর থানকুনি পাতার নির্যাস স্ক্যাল্পের জ্বালাপোড়া কমায়। অ্যালকোহল আর সিলিকন না থাকায় প্রতিদিন ব্যবহার করলেও স্ক্যাল্প শুষ্ক হয় না।
ব্যবহারের নিয়ম
- স্ক্যাল্প পরিষ্কার রেখে শুকনো বা সামান্য ভেজা চুলে টনিক প্রয়োগ করুন
- আঙুলের ডগা দিয়ে হালকা ম্যাসাজ করুন, যেন স্ক্যাল্পে ভালোভাবে শোষিত হয়
- ধুয়ে ফেলতে হবে না
- সর্বোচ্চ ফলের জন্য প্রতিদিন ব্যবহার করুন
কাদের জন্য উপযুক্ত
যাঁদের চুল পড়া বেড়েছে, মাথার সামনে বা সিঁথির জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, তাঁদের জন্য এটি। নারী পুরুষ দুইজনই ব্যবহার করতে পারেন।
সব ধরনের স্ক্যাল্পে নিরাপদ। আরও দেখুন চুল পড়া রোধ আর হেয়ার কেয়ার কালেকশন।
সতর্কতা
- শিশুদের নাগালের বাইরে রাখুন
- চোখে গেলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন
- সংবেদনশীল ত্বক হলে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন
- জ্বালা, লালচে ভাব বা অ্যালার্জি দেখা দিলে ব্যবহার বন্ধ করুন
- শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য
সচরাচর জিজ্ঞাসা
কতদিনে ফল পাব
নতুন চুল গজাতে সময় লাগে। নিয়মিত ব্যবহারে সাধারণত ২ থেকে ৩ মাস লাগে। চুল পড়া কমা অবশ্য আগেই বোঝা যায়।
ধুয়ে ফেলতে হবে কি
না। স্ক্যাল্পে লাগিয়ে রেখে দিতে হবে। এটি তেলের মতো চিটচিটে নয়, তাই চুল ভারি লাগে না।
দিনে কতবার লাগাব
পরিষ্কার শুকনো স্ক্যাল্পে দিনে এক থেকে দুইবার। লাগানোর পর আঙুল দিয়ে হালকা ম্যাসাজ করলে ভালো কাজ করে।
চুল রং করা থাকলে চলবে
চলবে। এটি রং মুক্ত ফর্মুলা, তাই চুলের রং নষ্ট হয় না।
শেয়ার করুন
