SeRiSe Aura Bright Sunscreen Lotion
SeRiSe Aura Bright Sunscreen Lotion
Couldn't load pickup availability
SeRiSe Aura Bright Sunscreen Lotion হলো একটি প্রিমিয়াম sunscreen, SPF 50 ও PA+++ ফর্মুলাযুক্ত, যা UVA রশ্মি থেকে ত্বককে কার্যকরভাবে সুরক্ষা দেয় এবং ত্বককে রাখে উজ্জ্বল, দাগমুক্ত ও নিখুঁত। এর হালকা লোশন টেক্সচার একদম নন স্টিকি, তাই প্রতিদিনের ব্যবহার আর মেকআপের আগে ব্যবহারের জন্য আদর্শ।
প্রোডাক্ট স্পেসিফিকেশন
| ব্র্যান্ড | SeRiSe |
| দেশ | থাইল্যান্ড (Thailand) |
| পরিমাণ | ১৫০ গ্রাম |
| ধরন | সানস্ক্রিন লোশন SPF 50 PA+++ |
| মূল উপাদান | Titanium Dioxide, Collagen, Ascorbic Acid, Fruit Extracts |
| ত্বকের ধরন | সব ধরনের ত্বক |
উপকারিতা
- ত্বক করে উজ্জ্বল ও দাগমুক্ত
- কালচে দাগ ও রোদে পোড়া ট্যান দূর করে
- নন স্টিকি লোশন টেক্সচার, স্কিনে দেয় আরামদায়ক ফিল
- মেকআপের মতো স্মুথ ও নিখুঁত ফিনিশ
- সারাদিন UVA প্রোটেকশন দিয়ে রাখে স্কিন সুরক্ষিত
উপাদানসমূহ
- Aqua
- Glycerin
- Titanium Dioxide
- Disodium EDTA
- Carbomer
- Polysorbate 20
- Fruit Extracts
- Collagen
- Ascorbic Acid
কীভাবে কাজ করে
এই সানস্ক্রিনে থাকা Titanium Dioxide ত্বকের উপর একটা হালকা স্তর তৈরি করে, যা সূর্যের UVA ও UVB রশ্মিকে ফিরিয়ে দেয়। রশ্মি ত্বকের গভীরে ঢুকতে না পারায় রোদে পোড়া, ট্যান আর নতুন কালচে দাগ পড়া কমে যায়।
সাথে থাকা Collagen ও Ascorbic Acid ত্বকে আর্দ্রতা ধরে রাখে আর ধীরে ধীরে ত্বকের রং উজ্জ্বল দেখাতে সাহায্য করে। লোশন টেকসচার হওয়ায় মুখে চিটচিটে ভাব লাগে না, তাই মেকআপের নিচেও ব্যবহার করা যায়।
ব্যবহারের নিয়ম
- পরিষ্কার ত্বকে সমানভাবে মুখ ও গলায় লাগান
- বাইরে বের হওয়ার ১৫ থেকে ২০ মিনিট আগে ব্যবহার করুন
- রান্নাঘরে যাওয়ার সময়ও ব্যবহার করা জরুরি
- ঘামলে বা মুখ ধুলে আবার লাগান
কাদের জন্য উপযুক্ত
যাঁরা প্রতিদিন বাইরে বের হন, রোদে কাজ করেন বা রান্নাঘরে বেশি সময় কাটান, তাঁদের জন্য এই সানস্ক্রিনটি উপযুক্ত। সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়, তৈলাক্ত ত্বকেও চিটচিটে লাগে না।
সকালে এটি ব্যবহার করে রাতে নাইট ক্রিম ব্যবহার করলে ত্বকের যত্ন পূর্ণ হয়। আরও দেখুন সান প্রোটেকশন কালেকশন।
সতর্কতা
- প্রথমবার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন
- ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করুন
- চোখের ভেতরে লাগাবেন না
- শিশুদের নাগালের বাইরে রাখুন
সচরাচর জিজ্ঞাসা
ঘরে থাকলেও কি সানস্ক্রিন লাগাতে হবে
হ্যাঁ। জানালা দিয়ে আসা আলো আর রান্নাঘরের তাপেও ত্বক কালচে হতে পারে, তাই দিনে একবার হলেও লাগানো ভালো।
মুখ সাদা দেখায় কি
না। এটি লোশন ফর্মুলা বলে ত্বকে মিশে যায়, সাদা দাগ ফেলে না। তবে একসাথে অনেক বেশি লাগালে সামান্য সাদা ভাব থাকতে পারে।
দিনে কতবার লাগাতে হয়
বাইরে বের হওয়ার ২০ মিনিট আগে একবার। রোদে থাকলে বা ঘামলে প্রতি ৩ থেকে ৪ ঘণ্টা পর আবার লাগান।
এটি কি অরিজিনাল
হ্যাঁ। থাইল্যান্ড থেকে আনা অরিজিনাল পণ্য। পার্সেল হাতে পাওয়ার সময় ডেলিভারি ম্যানের সামনেই খুলে ব্যাচ নম্বর ও মেয়াদ দেখে নিতে পারেন।
শেয়ার করুন